ইরান ছাড়তে নিজ নাগরিকদের ‘জরুরি নির্দেশনা’ দিল যুক্তরাষ্ট্র

ইরানের চলমান অস্থিরতার মধ্যে মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশত্যাগের আহ্বান

ইরানের অস্থির পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ নির্দেশনা জারি করেছে। ছবি-সংগ্রহিত

ইরানের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরানে চলমান বিক্ষোভ দিন দিন আরও তীব্র হয়ে উঠছে এবং তা সহিংস রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে ।

 বিক্ষোভ সহিংস হলে গ্রেপ্তার ও হতাহতের আশঙ্কা

মার্কিন সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে গ্রেপ্তার ও আহত হওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

একইসঙ্গে বিভিন্ন শহরে সড়ক অবরোধ, গণপরিবহন বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এর ফলে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

১৬ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত।

চলমান সংকটের প্রেক্ষিতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানের ফ্লাইট স্থগিত রেখেছে।

এই অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের স্থলপথে পার্শ্ববর্তী দেশ আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ইন্টারনেট বন্ধের প্রস্তুতি ও বিকল্প যোগাযোগের নির্দেশ

মার্কিন কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, যেকোনো সময় ইরানে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, তাই নাগরিকদের বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে রাখার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি, কোনো অবস্থাতেই মার্কিন সরকারের ওপর কোনো ধরনেরপরিকল্পনা না করার জন্য স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।

যারা ইরান ছাড়তে পারছেন না, তাদের জন্য বিশেষ পরামর্শ

যেসব মার্কিন নাগরিক বর্তমানে ইরান ত্যাগ করতে সক্ষম নন, তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

একই সঙ্গে খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ এবং জরুরি সামগ্রী মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে যে, যেসব এলাকায় বিক্ষোভ বা আন্দোলন চলছে, সেসব এলাকা এড়িয়ে চলতে এবং কোনো অবস্থাতেই সেখানে আশ্রয় না নিতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

সূত্র: এএনআই/ঢাকাপোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *