Site icon DHAKAVOX

বদলি ওমরাহ কি জায়েজ? ইসলামী বিধান কি বলে।

বদলি ওমরাহ কি জায়েজ? ইসলামের দৃষ্টিতে জীবিত ও মৃত ব্যক্তির পক্ষ থেকে ওমরাহ করার বিধান।

বদলি ওমরাহ কি জায়েজ? ইসলামের দৃষ্টিতে মৃত ও জীবিত ব্যক্তির পক্ষ থেকে ওমরাহ করার বিধান

ওমরাহ মুসলমানদের জন্য একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। সামর্থ্য থাকলে জীবনে একাধিকবার ওমরাহ আদায় করাও সওয়াবের কাজ। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো ব্যক্তি শারীরিক অসুস্থতা, বার্ধক্য কিংবা আর্থিক অক্ষমতার কারণে নিজে ওমরাহ পালন করতে পারেন না। তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, অন্য কেউ কি তার পক্ষ থেকে বদলি ওমরাহ আদায় করতে পারবে?

ইসলামিক শরীয়তের আলোকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিচে তুলে ধরা হলো।

বদলি ওমরাহ কী?

কোনো মৃত ব্যক্তি বা শারীরিকভাবে অক্ষম জীবিত ব্যক্তির পক্ষ থেকে অন্য একজন ব্যক্তি ওমরাহ পালন করা যায়।

ইসলামিক শরীয়তের বদলি ওমরার বিধান।

ইসলামী ফিকহ অনুযায়ী, মৃত ব্যক্তি অথবা স্থায়ীভাবে অক্ষম জীবিত ব্যক্তির পক্ষ থেকে বদলি ওমরাহ করা জায়েজ ও বৈধ।

এক সাহাবী রাসূলুল্লাহ ﷺ-কে বলেন:

হে আল্লাহর রাসূল, আমার পিতা অত্যন্ত বৃদ্ধ, তিনি হজ ও ওমরাহ করার শক্তি রাখেন না।

> রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ ও ওমরাহ করো।”

>  (তিরমিজি: ৮৫২)

এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জীবিত অক্ষম ব্যক্তি অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে ওমরাহ করা বৈধ।

ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) বলেছেন:

“ কোনো নেক আমল সম্পাদন করে যদি এর সওয়াব জীবিত বা মৃত ব্যক্তির জন্য দান করা হয়, তবে তা বৈধ এবং তার উপকারে আসে।”

তবে, তিনি মৃত ব্যক্তির জন্য দোয়াকে সর্বাধিক ফজিলতপূর্ণ আমল হিসেবে উল্লেখ করেছেন।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ব্যতীত:

সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”

(মুসলিম: ১৬৩১)

এই হাদিসে মৃত ব্যক্তির জন্য দোয়ার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

দারুল উলুম দেওবন্দের ফতোয়া মতে, জীবিত ব্যক্তির পক্ষ থেকে বদলি ওমরাহ করা জায়েজ, তবে কিছু শর্ত মেনে চলতে হবে—

১.প্রথমে নিজের ফরজ ওমরাহ আদায় করতে হবে।

২.ইহরাম বাঁধার সময়, নির্দিষ্টভাবে যার পক্ষ থেকে ওমরাহ করা হবে, তাঁর নামে নিয়ত করতে হবে।

৩.তাকে তার পক্ষ থেকে তালবিয়া পাঠ করতে হবে

এই শর্তগুলো পূরণ না হলে বদলি উমরা শুদ্ধ হবে না।

করাচির জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ফতোয়া বিভাগ মতে—

ইসলামে বদলি হজের বিষয়ে স্পষ্ট নির্দেশ থাকলেও বদলি ওমরাহর বিষয়ে সরাসরি কোনো স্পষ্ট নির্দেশনা নেই। তবে তারা বলেন, নিজের পক্ষ থেকে ওমরাহ করে এর সওয়াব যে কোনো ব্যক্তির কাছে পৌঁছানো বৈধ।

ইসলামী শরীয়তের আলোকে বলা যায়—

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।

Exit mobile version