Site icon DHAKAVOX

স্বামীর সম্মানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্ত্রী | নাটোর-২ বিএনপি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দলীয় মনোনীত নাটোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি।

রুহুল-কুদ্দুস-তালুকদার-দুলু-এবং-তার-স্ত্রী। ছবি-সংগ্রহীত

রোববার (১১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নিজ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন সাবিনা ইয়াসমিন ছবি।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাটোর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে সাবিনা ইয়াসমিন ছবি উল্লেখ করেন, “ব্যক্তিগত কারণেই তিনি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করছেন”।

উল্লেখ্য, তিনি জেলা বিএনপির একজন সদস্য এবং মনোনয়ন যাচাই-বাছাই পর্বে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

এ বিষয়ে সাবিনা ইয়াসমিন ছবি বলেন,
“আমি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম এবং যাচাই-বাছাইয়ে তা বৈধ হয়।

তবে আজ আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।

যেহেতু এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমার স্বামী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচন করছেন, তাই এখন আমাদের একমাত্র লক্ষ্য তাকে বিজয়ী করা।”

বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন সাংবাদিকদের জানান,

“রোববার বিকেলে স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। আমরা তার আবেদন গ্রহণ করেছি।”

এ ঘটনায় নাটোর-২ আসনের নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Exit mobile version