দীর্ঘ সময় একা জীবনযাপন করার পর জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন। তাদের এই নতুন দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ ও প্রশংসা। তবে বছর ঘুরতে না ঘুরতেই শোনা যাচ্ছে ভিন্ন সুর—বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তাহসান–রোজার বিচ্ছেদের খবর।
মিডিয়া সূত্রে জানা যায়, বিয়ের কয়েক মাস পার হতেই তাহসান খান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ধীরে ধীরে সেই সম্পর্ক অবনতির দিকে যায়। এমনও শোনা যাচ্ছে যে, গত কয়েক মাস ধরে তারা আলাদা বসবাস করছেন।
আরও পড়ুনঃ
মোস্তাফিজুর রহমান আইপিএল বিতর্ক: কেকেআর থেকে বাদ, ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে নতুন উত্তেজনা
আলাদা বসবাস করার বিষয়ে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় সংবাদে কে তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।”
তিনি আরও জানান,
“ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহ বার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখেছি, সে কারণেই স্পষ্ট করে বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।”
ছবি-সংগ্রহীত
উল্লেখ্য, রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট তিনি অভিনেত্রী রাফিয়ার রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় ১১ বছর একসঙ্গে সংসার জীবন কাটানোর পর ২০১৭ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে।এরপর দীর্ঘ ছয় বছর একাকী জীবন কাটিয়ে ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান।রোজা আহমেদ পেশায় একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রে তিনি সফলভাবে কাজ করছেন। জানা যায়, নিউইয়র্কে তার একটি নিজস্ব মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।
শেষ কথা
তাহসান–রোজার দাম্পত্য জীবন নিয়ে তৈরি হওয়া এই খবর নিয়ে ভক্তদের মাঝে রয়েছে নানা আলোচনা ও কৌতূহল। তবে ভবিষ্যতে তারা কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ইতিমধ্যে ডিভোর্সের আবেদন করেছেন তাহসান খান ফেব্রুয়ারিতেই হতে পারে ডিভোর্স।
